নিজস্ব প্রতিবেদক: মোঃ রফিকুল ইসলাম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে রাজধানীর তুরাগ এলাকায় ও ১৮ নং সেক্টরে শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গত শনিবার তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক শেখ সামির উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত পরিশ্রমী যুগ্ম আহ্বায়ক শফিক শেখ সামি।
এ সময় তিনি নিজ হাতে এলাকার গরিব, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
শফিক শেখ সামি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *