কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা দারুল হাদিস ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দিলেন কম্বল।
বৃহস্পতিবার রাতে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে উপজেলা প্রশাসন ওই মাদ্রাসায় উপস্থিত হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ খবর পেয়ে ছুটে আসেন মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর ছাত্রদেরকে আপন করে কাছে টেনে নেন। ছাত্রদের কাছ থেকে শুনেন কোরআন তেলাওয়াত।

মাদ্রাসার সুন্দর পরিবেশ দেখে সরকারী ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। পরে ১ শত কম্বল ছাত্রদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহ-সেক্রেটারী শিব্বির আহমেদ, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও মুশা দারুল হাদিস ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারী আব্দুল ওয়ারেছ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,আবাসিক ও ইয়াতিম ছাত্রদের সার্বিক খোঁজ খবর নিয়ে প্রকৃত ইয়াতিম ছাত্রদের সরকারী ভাবে সহযোগিতা করা হবে।#
