জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:২১-১১-২০২৬

আকভানের প্রভাবে কুড়িগ্রামে সারাদিন দেখা মেলেনি সূর্যের এবং আকাশে ঘন মেঘ আর হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। মাঝে মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডার প্রকোপে পাকা আমন ধান কাটতে বের হয়নি কৃষক।


শনিবার (২১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও ঠান্ডার প্রকোপে বাইরে লোকজনের উপস্থিতি ছিল কম।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঠান্ডার অনুভূতি কিছুটা কম থাকলেও বিকেলের পর তা বেড়ে যায়। ভোরে কুয়াশা ও হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিলছি না।


কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা বাজার এলাকার কৃষক মহিবুল বলেন, সকালে প্রচুর কুয়াশা থাকে, সেই সঙ্গে ঠান্ডাও। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে ঘন মেঘ থাকার কারণে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *