1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

লোহাগড়ায় সড়কে ফসল নাড়ানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, আতঙ্কে পথচারী ও চালকরা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন সড়কে ফসল নাড়ানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা। বিশেষ করে মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকরা সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানসহ বিভিন্ন ফসল শুকানোর জন্য অনেকেই ব্যস্ত সড়ক ব্যবহার করছেন। এতে সড়কের উপর ফসল ছড়িয়ে থাকায় যানবাহনের চাকা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।
এদিকে আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্যস্ত এই সময়ে এমন কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন সচেতন মহল।
সাধারণ জনগণ বলছেন, সড়ক মূলত যান চলাচলের জন্য; সেখানে ফসল নাড়ানো সম্পূর্ণ অনিরাপদ ও আইনবিরোধী। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যেন সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর