লোহাগাড়া (নড়াইল) প্রতিনিধিঃ
গত ১৫ মার্চ’২৬ রাত আনুমানিক ২২:০০ ঘটিকার দিকে লোহাগড়া থানাধীন ৩ নং শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মোঃ রাকিবুল মোল্যা(২৪) এর বসতবাড়ির উঠান থেকে তার ব্যবহৃত লাল কালো রংয়ের BAJAJ PULSAR 150CC মোটরসাইকেল তালা ভেঙে চোরের দল চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে তাতক্ষণিক লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ ১৬ মার্চ”২৬ অভিযান পরিচালনা করে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ০২ নং লাহুড়িয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামস্থ মিল্টন জমাদ্দার(৪২), এর ইটের ভাটার সামনে তিন রাস্তার মোড়ের উপর থেকে চুরি হওয়া BAJAJ PULSAR 150CC লাল কালো রংয়ের মোটরসাইকেল সহ আসামি ১। মোঃ আশিক শেখ ওরফে আকিদুল(২৬) ও ২। মোঃ মিজানুর রহমান(২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আশিক শেখ ওরফে আকিদুল(২৬) নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের মৃত ওবাইদুল শেখের ছেলে, ও মোঃ মিজানুর রহমান(২৭) একই জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তেতুলবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply