1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা দিলেন ডিআইজি কিশোরগঞ্জে আগেই হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন দুই শিক্ষক মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি সরকারি অফিসে ভাঙচুর: আলফাডাঙ্গা সমাজসেবা অফিসের থাই গ্লাস ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ, তদন্তে পুলিশ মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন: আলফাডাঙ্গায় কিশোরদের মাঝে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেমায়েত হোসেন এর উদ্যোগে ফুটবল বিতরণ রাঙ্গামাটিতে ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের পাশে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা দিলেন ডিআইজি

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন সোমবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত মাদক বিরোধী সপ্তাহ চলবে। এখানে যেহেতু কিছু জড়তা আছে। আমরা কিভাবে ভাল ফল পায় সে বিষয়ে আমরা দেখবো। মব কালচার চলবে না। আইন তার গতিতে চলবে। যারা মবে জড়িত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তার কাজের মাঝে পেশাদারিত্ব দেখাবে। সমাজের সবাইকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশ সাংবাদিকদের এক সাথে কাজ করলে সমাজের অপরাধ সহজে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে। সাতক্ষীরার সাংবাদিকরা যাতে মুক্তভবে কাজ করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। নারীর প্রতিশ্রদ্ধাশীল হতে হবে। ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার ভেতরে আসামী আটক করতে হবে। সে কোন দলের সেটা দেখার বিষয় না। নারীদের বিরুদ্ধে কোন সহিংসতা মেনে নেওয়া হবে না। মেলা শহরে যানজট কমাতে কাজ করা হচ্ছে।
(২৭ জুলাই) সোমবার পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ-বনজ বৃক্ষের চারা বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ-বনজ বৃক্ষের চারা বিতরণেও অংশ নেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, চুরি ডাকাতি, মাদক, অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করে মাঠ পর্যায়ে অভিযান করা হবে।

ডিআইজি মোস্তাফিজুর রহমান সোমবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত মাদক বিরোধী অভিযান ঘোষণা দেন।

চুরি ডাকাতির পাশাপাশি মবের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমাজের সবাইকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে।

এদিকে মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিন গোলদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, মানবজমিনের এম বিপ্লব হোসেন, গ্রীন টিভির মীর খায়রুল আলম সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর