1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা দিলেন ডিআইজি কিশোরগঞ্জে আগেই হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন দুই শিক্ষক মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি সরকারি অফিসে ভাঙচুর: আলফাডাঙ্গা সমাজসেবা অফিসের থাই গ্লাস ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ, তদন্তে পুলিশ মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন: আলফাডাঙ্গায় কিশোরদের মাঝে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেমায়েত হোসেন এর উদ্যোগে ফুটবল বিতরণ রাঙ্গামাটিতে ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের পাশে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন

গোপালগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন

গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রাম থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল নামের এক পুলিশ উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত এই পুলিশ সদস্য খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন-এ কর্মরত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মাহমুদুল সরকারি কাজে গোপালগঞ্জে এসে কাজ শেষে শ্বশুরবাড়িতে ওঠেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পাইকান্দি পূর্বপাড়া গ্রামে শ্বশুর ঝুনু শেখের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে স্থানীয় শিশুরা ওই পুলিশ কর্মকর্তার মরদেহ দেখতে পায়। পরবর্তীতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহটি পুকুরপাড় থেকে তুলে রাস্তার পাশে একটি ভ্যানের ওপর রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় দশ বছর আগে বিয়ের পর থেকে মাহমুদুল ছুটিতে এলেই নিজ গ্রাম বিজয়পাশায় না গিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এদিকে, নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার কারণে মাহমুদুল ইসলামের সঙ্গে পারিবারিক কলহ ও ঝগড়া লেগেই থাকত। মূলত স্ত্রীর মানসিক চাপ ও পারিবারিক জটিলতার কারণেই তাঁকে নিজের বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করতে হত বলে দাবি তাদের। এই মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ আটক করেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল নামের এক পুলিশ উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর