সংবাদদাতা : মাশরাফি সিকদার মাগুরা

শিক্ষাগুরু ও ছাত্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়,উত্তাল মহম্মদপুর আমিনুর রহমান কলেজ,কয়েকজন ছাত্রের বিরুদ্ধে রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা।

আমিনুর রহমান কলেজে অধ্যক্ষের সাথে কয়েকজন শিক্ষার্থীর উত্তপ্ত আচরণের ঘটনাকে কেন্দ্র করে আজ ৩১ মার্চ রাস্তায় নেমেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।এর আগে গতকাল কলেজের কতিপয় ছাত্র উক্ত কলেজের অধ্যক্ষের সাথে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের জন্য বাড়তি টাকা আদায়ের অভিযোগ তুলে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা গেছে।

গতকালের ওই ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘটনায় জড়িত ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বিষয়টির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *