1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:১৮-০৪-২০২৬

কুড়িগ্রামে জ্বালানি তেল, মটর সাইকেল, মোবাইলের ডিসপ্লে ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম-২২ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রোল, অকটেন, ডিজেল, মটর সাইকেল এবং মাদকদ্রব্যসহ আনোয়ার হোসেন (২৯) ও রিপন মিয়া (২৮) নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬লাখ ৮হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলায় শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের পুত্র রিপন মিয়া।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর