1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

সিরাজদিখানে এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান!

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ রোমান হাওলাদার
তারিখ: ১৮/০৪/২০২৬ ইং।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়।
জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মেহেদী হাসান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আফজালু তালীমিল কুরআন মোকামখোলা মাদরাসার মুহতামিম মুফতি কামাল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ইমদাদুল হক পলাশ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব ঢাকার সভাপতি আব্দুল আল মামুন, আন নূর প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ নিপু মিয়া।


এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক অ্যাডভোকেট মেহেদী হাসান আরজু বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শেষে বিদায়ী ৪ জন ছেলে ও ৮ জন মেয়ে পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদানসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর