প্রতিবেদক: মাশরাফি সিকদার, মাগুরা

১৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ শনিবার মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন, মাগুরার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচি (১৮–২২ এপ্রিল ২০২৬) এর উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জনাব মোঃ ওবায়দুর রহমান, চেয়ারপার্সন, এমএমই ফাউন্ডেশন ও সচিব, শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাশন ডিজাইন খাতে দক্ষ জনশক্তি তৈরি ও তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ফ্যাশন ডিজাইন, পোশাক নকশা ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *