কুড়িগ্রাম প্রতিনিধি: ২২-০৪-২০২৬

দুর্যোগপূর্ণ এলাকায় কমিউনিটির কণ্ঠস্বর ও নারীর অংশগ্রহনের মাধ্যমে সহনশীলতা গড়ে তুলতে ‘‘জেন্ডার রেসপন্সসিভ ডিজাস্টার রিস্ক ডিাকশন ইন বাংলাদেশ’’ প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


দাতা সংস্থা ইউএনওমেন’র আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) আয়োজনে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক, প্রকল্পের ষ্টেকহোন্ডার এবং এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহন করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *