আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফকীর তাইজুর রহমান। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে আলফাডাঙ্গা থানায় যোগদান করেন। এ সময় থানার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
নবাগত ওসি ফকীর তাইজুর রহমান এর আগে ফরিদপুরের মধুখালি থানায় দায়িত্ব পালন করছিলেন। তিনি আলফাডাঙ্গা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

যোগদান শেষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। বিশেষ করে চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, একটি নিরাপদ ও আদর্শ আলফাডাঙ্গা গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ:
ওসি ফকীর তাইজুর রহমান বাগের হাট জেলার ফকীরহাট উপজেলার কৃতি সন্তান।

Leave a Reply