1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো

আলফাডাঙ্গায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়েছেন

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী।

​সভার আলোচনার শুরুতেই ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হোসেন পুষ্টির গুরুত্ব ও খাদ্যের উপাদানসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান,
​খাদ্যের ৬টি উপাদান (শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ ও পানি) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অপরিহার্য।
​সঠিক পুষ্টির মাধ্যমেই একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠন সম্ভব।
​জনগণের পুষ্টি নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ নিরলস কাজ করে যাচ্ছে।
​উপস্থিত ব্যক্তিবর্গ: আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান ছনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সারোয়ার হোসেন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
​বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর