1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

আগারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেনঃ

রাজধানীতে চলমান তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও তার আশপাশের এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা-১৩ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় এবং শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে পানি ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়।

মানবিক এই উদ্যোগ নিয়ে রাজা আহমেদ মিন্টু বলেন, “বৈশাখী তীব্র খরতাপে এসএসসি পরীক্ষার্থী এবং তাদের সাথে আসা অভিভাবকদের কষ্ট লাঘব করতে আমরা এই ক্ষুদ্র চেষ্টা করেছি। ছাত্রদলের মূল আদর্শই হলো শিক্ষা, ঐক্য ও প্রগতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

রাজা আহমেদ মিন্টু জানান, শুধু পানি বিতরণই নয়, বরং প্রচণ্ড গরমে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে কীভাবে সুরক্ষা পাওয়া যায়, সে বিষয়েও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উপস্থিত অভিভাবকগণ ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পর এই পানি ও স্যালাইন পরীক্ষার্থীদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। এ সময় শেরেবাংলা নগর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কার্যক্রমটি সফল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর