1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: মূলহোতাসহ গ্রেফতার-৩

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধ :

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) গণধর্ষণের অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৯টায় আলফাডাঙ্গা থানায় এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।
​গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১. মোঃ লিটন মোল্যা (৩৩), পিতা- কুটি মিয়া।
২. সবুজ মোল্যা (২৩), পিতা- বিপুল মোল্যা।
৩. জনাব আলী শরীফ (২০), পিতা- দুলাল শরীফ।
​ঘটনার বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে আসামি লিটন মোল্লার দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মোটরসাইকেলে করে বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা রাতভর পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভিকটিম থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৬) দায়ের করেন।
​পুলিশের তৎপরতা: ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলামের দিক-নির্দেশনায় এবং মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপারের সহায়তায় আলফাডাঙ্গা থানার ওসির নেতৃত্বে একটি চৌকস দল তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।
​ওসি ফকির তাইজুর রহমান জানান, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর