1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৩-০৪-২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেন (২০) কে মানিকগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মানিকগঞ্জের সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামি সাদ্দাম হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। হত্যা মামলায় সে ৪নং এজাহারনামীয় পলাতক আসামি।
র‍্যাব ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, আসামী সাদ্দাম হোসেন ও জাজিয়ত আলী একই পাড়ার বাসিন্দা। জমিজমা নিয়ে দুই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২২ মার্চ সন্ধ্যার দিকে আসামী সাদ্দাম হোসেনসহ তার সহযোগিরা জাজিয়ত আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় জাজিয়ত আলী মেঝেতে লুটিয়ে পরলে আসামীরা বাদীর পরিকবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত জাজিয়ত আলীকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জাজিয়ত আলী চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মার্চ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জাজিয়ত আলীর ছেলে ফরিদ মন্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ ও মানিকগঞ্জ র‍্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী সাদ্দাম হোসেনকে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত আসামী সাদ্দাম হোসেনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর