1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

“বিশ্বের সকল মেহনতি মানুষকে মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওসমান রেজা”

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই অভিনন্দন জানান।

বাণীতে মোহাম্মদ ওসমান রেজা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা ৮ ঘণ্টা শ্রম সময়ের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের মর্যাদা স্বীকৃত হয়েছে।”

শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়নকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করতে হবে। সেই সাথে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে এবং জাতি প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ ওসমান রেজা তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “মে দিবসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর।” তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় মেহনতি মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এই নেতা। একইসঙ্গে তিনি দেশ-বিদেশের সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর