1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

কালবৈশাখীর তান্ডবে সাজেকে ৬টি বসতঘর বিধ্বস্ত

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙ্গামাটি বাঘাইছড়ি দুর্গম সাজেক ইউনিয়নের লুংতিয়ান পাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ৬টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলার লুংতিয়ান পাড়া গিয়ে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আকস্মিকভাবে বয়ে যাওয়া ঝড়ের তীব্রতায় ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আঘাতে টিনশেড ঘরের ছাউনি হেলে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

স্হানীয় সনজিং ত্রিপুরা জানান, হঠাৎ করে ঝড় শুরু হলে কোনো কিছুই রক্ষা করতে পারেননি। বর্তমানে পরিবার গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এই বিষয়ে সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বন বিহার চাকমাকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

স্হানীয় এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদান প্রয়োজন। তারা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

কালবৈশাখী ঝড়েযারা ক্ষতিগ্রস্হ হয়েছেন

তারা হলেন (১)অনি মোহন ত্রিপুরা ঘর বাড়ি
(২)কৃতি ময় ত্রিপুরা ঘর বাড়ি
(৩) উলেন্দ্র ত্রিপুরা ঘর বাড়ি
(৪)হরেন ত্রিপুরা ঘর বাড়ি
(৫)থাংয়াসা ত্রিপুরা কালি মন্দির
(৬) মেথুন জয় ত্রিপুরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর