1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চ্যাম্পিয়ন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) ও পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়।
সকালে কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় অতিরিক্ত ৬ মিনিট খেলে তারা। কিন্তু অতিরিক্ত সময়ে তারা কেউ গোল নামক সোনার হরিণ নিজের ঘরে আনতে না পারায় ট্রাইব্রেকারের মধ্যে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। মুহুর্তে বিজয়ী দলের খেলোয়াড়গণ আনন্দে নেচে উঠে। দুপুর ১২ টায় নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় উত্তর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পেশাদার খেলোয়াড়ের ভূমিকায় ছিল উভয় দল। কোন ছাড় নয় নিজের ঘরে গোল করতে মরিয়া হয়ে উঠেছিল উভয় দলের খেলোয়াড়রা। খেলার প্রথমার্ধে ৮ মিনিটের মাথায় নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হয়ে ৫ম শ্রেণীর ছাত্র এখতারুল ইসলাম গোল করে দর্শকের মন জয় করতে সক্ষম হয়। মাঠের সকল দর্শক তার গোল করা দেখে অবাক হয়ে যায়। তার নৈপুণ্যতায় মুগ্ধ শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা। প্রথম গোলের ২ মিনিটের মাথায় আরও একটি গোল করে নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাদুকররা। দুই শূন্য গোলে এগিয়ে থাকা নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা, সহকারী শিক্ষক রেজা তখন ফুরফুরে মেজাজে। অপরদিকে সংশ্লিষ্ট ক্লাষ্টার অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামও আনন্দে অতিথির আসনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। খেলার দ্বিতীয়ার্ধে শেষ সময়ে নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন খেলোয়াড় এখতারুল ইসলাম যখন ডি বক্সের ভিতরে গোল করতে প্রবেশ করে ঠিক সেই সময় পিছন থেকে উত্তর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তার ডান পায়ে আঘাত করে ফাউল করে বাঁধা দেন। রেফারির বাঁশিতেই ফাউলটি ধরা পড়লেই পেনাল্টি হয়ে যায়।

পেনাল্টি কিক করে এখতারুল ইসলাম তখন নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিজয় নিশ্চিত করে আনন্দে নাচতে থাকেন। পেনাল্টি গোলের দুই মিনিটের মাথায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলার টিকিট নিশ্চিত করেন নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা পরিচালনা করেন (ম্যাচ রেফারি) পানিয়াল পুকুর মৌলভীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ুর রহমান বকুল,কেশবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহিদ ইসলাম সুমন,কালিকাপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ মুন্না ও চাঁদখানা ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুশতাহিদ উর-রব মুক্তা। ৩ দিন ব্যাপী খেলার মাঠে ধারাভাষ্যকার হিসাবে ছন্দে ও সুরে দর্শকের নজর কেড়েছে পানিয়াল পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবিরুজজাহান চুমকি ও শাহনেওয়াজ শাহ প্রমূখ।


খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম ও উপজেলা শিক্ষা অফিসার ডক্টর মোসাঃ মাহমুদা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর