1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
​প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
​
​ উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে
​প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,
আবুল হোসেন মিয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর।
​সঞ্চালক ছিলেন, দেবাশীষ কর্মকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
​স্বাগত বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ তুষার সাহা।

​অনুষ্ঠানে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আবুল হোসেন মিয়া বলেন, “আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও স্থিতিশীল করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন,
​উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
​প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন।
​৭০ জন প্রশিক্ষণার্থী কৃষক।
​এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধরনের কংগ্রেসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জ্ঞান লাভের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর