1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

সাজেকে হতদরিদ্র রিনা আক্তারের পাশে ওয়ার্ড বিএনপির সভাপতির মানবিক সহায়তা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় এক অসহায় ও হতদরিদ্র নারী রিনা আক্তারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাঘাইহাট ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো: নুর হোসেন।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে নিজ বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্তিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির যুম্ম সম্পাদক মো: ইসমাইল হোসেন উপস্তিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন রিনা আক্তার। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোও তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এমন পরিস্থিতির কথা জানতে পেরে ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যক্তিগত উদ্যোগে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি রিনা আক্তারের হাতে ঢেউটিনসহ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নুর হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রিনা আক্তারের মতো যারা কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত।

রিনা আক্তার এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি খুবই অসহায় অবস্থায় ছিলাম। আজকে এই সাহায্য পেয়ে আমি অনেকটা স্বস্তি পেলাম।

স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবতার চর্চা আরও জোরদার করবে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর