শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
”শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় র্যালিটি সরকারি এস.এম. কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নব্বইরশি বাস স্ট্যান্ডে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলাম এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য।
শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।
শ্রমিকরাই এ দেশের উৎপাদন ও অর্থনীতির মূল চালিকাশক্তি।
একটি দেশের উন্নয়নে তাদের ভূমিকাই মুখ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
Leave a Reply