শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বেলা ১১টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকালে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল।
পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল।
সভায় বক্তারা বলেন, “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।
শ্রমিকরা বেইমানি বা মোনাফেকি বোঝে না। বিগত দিনে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের নিজেদের শুধরে নেওয়ার আহ্বান জানাই।
” এছাড়া আগামী দিনের সকল স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন নেতা-কর্মীরা।
Leave a Reply