কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা জামায়াত অফিস থেকে র্যালীটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ বাজারের বায়তুন্নুর মসজিদের সামনে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জরুল ইসলাম রতনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, রবিউল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন,এদেশে ইসলামী শ্রমনীতি আইন চালু না করলে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্যা ফিরে পাবে না। শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের পাওনা পরিশোধ করতে বলেছেন রাসুলুল্লাহ (সাঃ)। কিন্তু শ্রমিকরা কাজ করে তাদের পারিশ্রমিক বকেয়া রেখে তাদেরকে কষ্ট দেয়া হয়। অনেক বড় বড় ব্যবসায়ীরা শ্রমিকদের পাওনা না দিয়ে ঠুনকো অজুহাত সৃষ্টি করে তাদেরকে ছাটাই করা হয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের পক্ষে কাজ করা উদাত্ত আহ্বান জানান তিনি।
