1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা “তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে”

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​‘১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ মে) শুক্রবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
​এ উপলক্ষে ​বিকেলে আলফাডাঙ্গা সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ। পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সামচুদ্দীন আহমেদ ঝুনু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,
​মুজিবুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালমারী উপজেলা বিএনপি।
​এসএম খোসবুর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা, আলফাডাঙ্গা।
​সিরাজুল হক সোজা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।
​রিজাউল ইসলাম রেজা, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
​আরব আলী, আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল।
​সৈয়দ মিজানুর রহমান, সভাপতি, পৌর যুবদল।
​মোকিনুর রহমান, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
​মমিনুর হক সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল।
​মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল।
​সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব, উপজেলা তাঁতী দল।
​সাজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদল।
​এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
​বক্তব্য ও মূল বার্তা
​আলোচনা সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লড়াই আজও শেষ হয়নি। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,
​”দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার প্রধান ঠিকানা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।”
​বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর