​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মিডিয়া সেল, জেলা পুলিশ কিশোরগঞ্জ

​কিশোরগঞ্জ: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
শনিবার (০২ মে ২০২৬) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

​কেন্দ্রীয় অনুষ্ঠানের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্থানীয় পর্যায়ে এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

​উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চা একটি সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে অপরিহার্য।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও আশ্বস্ত করেন যে, তরুণ প্রজন্মকে আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

​মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০১)

​মোহাম্মদ জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০২)

​শেখ মুজিবুর রহমান ইকবাল, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০৫)

​খালেদ সাইফুল্লাহ সোহেল খান, প্রশাসক, জেলা পরিষদ।


​এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *