কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মিডিয়া সেল, জেলা পুলিশ কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
শনিবার (০২ মে ২০২৬) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
কেন্দ্রীয় অনুষ্ঠানের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্থানীয় পর্যায়ে এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চা একটি সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে অপরিহার্য।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও আশ্বস্ত করেন যে, তরুণ প্রজন্মকে আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০১)
মোহাম্মদ জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০২)
শেখ মুজিবুর রহমান ইকবাল, মাননীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-০৫)
খালেদ সাইফুল্লাহ সোহেল খান, প্রশাসক, জেলা পরিষদ।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply