​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম |

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে।
কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সিনিয়র সহ-সভাপতি: হুমরান হাসনাত হিরক।

​সহ-সভাপতি: সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন।

​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আশিক ইকবাল রাব্বি।

​যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন।

​সাংগঠনিক সম্পাদক: নাঈম ইসলাম।

​সহ-সাংগঠনিক সম্পাদক: হাসিবুল রহমান রাকিব।

​দপ্তর সম্পাদক: অর্ঘ্য দীপ সাহা।

​প্রচার সম্পাদক: ইফতেখায়রুল ইসলাম।


​বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *