তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
যশোর: যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার শালকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সম্রাট হোসেন শালকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ওই শিশুটি তার তিন সঙ্গীর সাথে গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাশফুল সংগ্রহ করতে যাচ্ছিল।
পথে সম্রাট হোসেন তাকে জোরপূর্বক বাইসাইকেলে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পাটক্ষেতের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে মাঠের লোকজন এগিয়ে আসেন।
এসময় অভিযুক্ত সম্রাট কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় শুক্রবার (১ মে) সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে।
তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”
Leave a Reply