1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA :
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ দক্ষিণাঞ্চলের নদী-খাল ​কাশিয়ানীর রামদিয়া বাজারে মোবাইল কোর্ট: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, আইনি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ! মেধাবী আকাশের কিডনি প্রতিস্থাপনেদরকার ৮ লক্ষ টাকা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান) সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ! উত্তরার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে বিশেষ সমন্বয় সভা কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন: হিমাগার ভাড়া বৃদ্ধি ও কমিশন বন্ধের প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় যুবককে বিএসএফ’র কাছে হস্তান্তর

​ভিন্নধর্মী দুই সহকর্মীর দীর্ঘদিনের প্রেম: সন্তানের পিতৃপরিচয় নিয়ে সিভিল এভিয়েশনে চাঞ্চল্য

  • প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিভিল এভিয়েশন -এ কর্মরত উচ্চমান সহকারী  দুই সহকর্মী লিটন চন্দ্র সরকার ও আসমা কে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের দাবি  অস্বীকারকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা। সম্প্রতি তাদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তারা দীর্ঘদিন ধরে দুই সহকর্মীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি জানতেন। তবে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে।

নারী পক্ষের দাবি, প্রায় আট বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং এ সময়ে একটি সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে সন্তানের বয়স তিন বছর। তিনি জানান, সন্তানের দায়িত্ব ও অধিকার নিয়ে সম্প্রতি মতবিরোধ দেখা দিয়েছে। তিনি আরও দাবি করেছেন, বিরোধের এক পর্যায়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

অন্যদিকে পুরুষ সহকর্মী নারী পক্ষের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিনের সম্পর্কের দাবি ও ঘটনার ব্যাখ্যা তিনি স্বীকার করেননি।

ঘটনার দিন কী হয়েছিল তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ উত্তেজনাকর পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন বলে জানিয়েছেন, কেউ শুনেছেন। দুই পক্ষের মধ্যে কী ঘটেছে তা নিয়ে স্পষ্ট ঐকমত্য নেই।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যেহেতু বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ায় যায়নি, তাই উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শিশুর ভবিষ্যৎ ও পারিবারিক দায়িত্ব বিবেচনায় রেখে বিষয়টির সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান হবে। অপরদিকে গুজ্ঞন শুনা যাচ্ছে বিকেলে বিএনপির স্থানীয়  নেতাকর্মীরা বিষয়টি নিয়ে  আলোচনায় বসতে চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর