মঠবাড়িয়া প্রতিনিধি:রোকনুজ্জামান শরীফ

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।


ভোরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে সভা, আবৃত্তি এবং আলোচনা করা হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে ভাষা চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এনামুল হক মৃধা। কর্মসূচি শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *