1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মান সম্মত প্রাথমিক শিক্ষার বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডক্টর মোসাঃ মাহমুদা বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ।


মতবিনিময় সভায় প্রধান শিক্ষকদের মতবিনিময়ের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান শিক্ষকদের তাদের মতামত প্রকাশের জন্য সময় নির্ধারণ করে দিলে বিভিন্ন স্কুলের প্রধানগণ এতে ক্ষোভ প্রকাশ করেন। সময় না দেয়ায় অনেক প্রধান শিক্ষকের কথা শুনতে পারেনি সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
প্রধান শিক্ষকদের মনের কথা জানতে না পাওয়ায় আগামী দুই তিন মাসের মধ্যে আবার একত্রিত হয়ে সকল শিক্ষকদের সাথে আলোচনা করার আশ্বাস দেন সংসদ সদস্য।
প্রধান অতিথি বলেন,আমরা দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফল করতে চাই। সেজন্য সকল শিক্ষকদের আন্তরিকতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জামাদি দেয়ার বিষয় আশ্বস্ত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর