1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:১৪-০৫-২০২৬

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ ও মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক পত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম, মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ, গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন, সদস্য আজিজুল ইসলাম, তুলশি চন্দ্র, আনাস বিন মাহমুদ, উম্মে রুমানা, রাইকা রায়হান প্রমুখ।
কলেজ শিক্ষাথী আয়শা খাতুন খুশি হয়ে জানান, এখন থেকে আমি বিভিন্ন ধরণের গাছের চারা রোপন করবো। এতে করে আমাদের পরিবেশ সুরক্ষা থাকবে। আসুন আমরা বিভিন্ন জায়গায় গাছের চারা রোপন করি।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে পারলে পরবর্তীতে পরিবেশ সুরক্ষার কাজ আরো সহজ হবে।
গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, কুড়িগ্রাম জেলা নদীবেষ্টিত অঞ্চল। এখানে বন্যা ও খরা—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এ অঞ্চলে সরাসরি পড়ে। সেই প্রভাব মোকাবিলা করে পরিবেশের সঙ্গে মানিয়ে জীবনযাপন করা এ অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে গ্রিন ইকো ফাউন্ডেশন এ কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে আমরা ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ করেছি।
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর