1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু।

মাগুরায় জমি দখলে বাধা দেওয়ায় হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন শিমু আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। শিমু জোকা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জোকা গ্রামের শরিফুল আলম ও নুর ইসলাম মোহনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার সকালে শরিফুলে জমি নুর ইসলাম মোহনের নেতৃত্বে জিয়াজুল ইসলাম, নুরুজ্জামান বাঁধন, অহিদুল ইসলাম সহ বেশ কয়েক জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ সময় শরিফুলের মেয়ে এসএসসি পরীক্ষার্থী শিমু ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে। বিষয়টি অভিযুক্তরা দেখতে পেয়ে তাকে বাধা দেয়। একপর্যায়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত নুর ইসলাম মোহন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর