1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও খাদ্য বিতরণ

  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের শিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা চৌরাস্তা মোড় সংলগ্ন এন.এস টাওয়ার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলাম ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম অর রশীদ,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাওলাদার,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হাজী মোঃ মুসা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, বিএনপি নেতা মাহবুবুর রহমান স্বপন, যুবদল নেতা শামীম, রহিম শেখ, সোহেল আহমেদসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন। তারা তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক ভাবে সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ নজরুল ইসলাম ঢালী।

শেষে দেশ, জাতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর