সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়া এলাকার শামীম আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত রবিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সবার অগোচরে সৌরভ নিজ শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ওই সময় সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply