1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA :
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ দক্ষিণাঞ্চলের নদী-খাল ​কাশিয়ানীর রামদিয়া বাজারে মোবাইল কোর্ট: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, আইনি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ! মেধাবী আকাশের কিডনি প্রতিস্থাপনেদরকার ৮ লক্ষ টাকা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান) সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ! উত্তরার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে বিশেষ সমন্বয় সভা কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন: হিমাগার ভাড়া বৃদ্ধি ও কমিশন বন্ধের প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় যুবককে বিএসএফ’র কাছে হস্তান্তর

রাজধানীর ভাষানটেক বাজারে পণ্য বিতরণে চাঁদাবাজির অভিযোগ, হামলার শিকার ২

  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর ভাষানটেক বাজার এলাকায় পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, আজ ২৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে ফেয়ারওয়ে ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রয় কার্যক্রম চলাকালে কয়েকজন ব্যক্তি এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে বিতরণ কার্যক্রমে বাধা দেন এবং  উপস্থিত পণ্যবাহী ট্রাকের সঙ্গে থাকা তন্নী বেগম ও তার স্বামীকে মারধর করা হয় বলে জানিয়েছেন  ভুক্তভোগীরা।

এ হামলার ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

জানা গেছে, মাহে রমজান উপলক্ষে ফেয়ারওয়ে ইন্ডাস্ট্রিজ দরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায়  ভাষানটেক বাজারে শুক্রবারে পূণ্যবাহী ট্রাক নিয়ে গেলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদার টাকা দাবি করার সময়  তারা নিজেদেরকে ঢাকা মহানগর উত্তর  ভাষানটেক থানার ৯৫নং ওয়ার্ড বিএনপির  সভাপতি মোঃ সিরাজুল ইসলাম কর্মী হিসেবে পরিচয় দেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর