1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় যুবককে বিএসএফ’র কাছে হস্তান্তর

  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি: হুমায়ুন কবির সূর্য

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অণুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় যুবককে পতাকা বৈঠকের পর বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতেই ১১ টা ৫৫ মিনিটের সময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ৭ ঘন্টা পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করে।

এসময় পতাকা বৈঠকে বিজিবি’র ৬ সদস্য দলের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া। অপরদিকে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার। 

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫ এর সাব পিলার ৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককেে আটক করে বিজিবি’র টহল দল। এরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২০) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা গ্রামের জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের ৭ ঘন্টা পর বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর