1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ!

  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ মোহাম্মদ রোমান হাওলাদার

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এইচ নূর ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুমা শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এএনএম হুমায়ুন কবীর সাগর।
একই দিন বাদ আসর সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র আরও ৪০ থেকে ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে রাত ৮টার দিকে তাঁর নিজ গ্রাম ইছাপুরা ইউনিয়নের লালবাড়িতে আরও ৫০টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।


সংগঠনের সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত এইচ নূর ফাউন্ডেশনের মাধ্যমে এএনএম হুমায়ুন কবীর সাগর প্রায় ৭০০টির বেশি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
এ বিষয়ে এএনএম হুমায়ুন কবীর সাগর বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন, যাতে সুবিধাবঞ্চিত মানুষ রমজানে নিশ্চিন্তে সেহরি ও ইফতার করতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর