1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান)

  • প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন

আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান)। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আলফাডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
“তারুণ্যের প্রথম ভোট সৎ নেতৃত্বের পক্ষে হোক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সম্মানিত আলফাডাঙ্গা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মপ্রাণ ভাই-বোনদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা। জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছি।”
রাজনৈতিক জীবনে তিনি সাবেক কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এ দায়িত্ব পালন করেছেন।
তিনি আলফাডাঙ্গা উপজেলার উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর