​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে জমকালো আয়োজনে “বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), আলফাডাঙ্গা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​১৪ জুন (রবিবার) সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​সভাপতিত্ব করেন,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুল হক শিকদার।
​যৌথ সঞ্চালনায় ছিলেন,
​অ্যাডভোকেট গৌরদাস গৌতম।
সাধারণ সম্পাদক,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও
​মিলন কুমার বিশ্বাস।
সহকারী শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।
​
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:
​মোস্তাফিজ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।
​মো: শামীম আহমেদ, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।
​আশরাফুল রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার।
​মো: আজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
​তাজমিনুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক।
​শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
​মো: রফিকুল ইসলাম, সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রমুখ।
​অংশগ্রহণকারী দল ও বিচারক মণ্ডলী
​উপজেলার মোট চারটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হলো:
১. আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
২. কামারগ্রাম কাঞ্চন একাডেমি
৩. হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়
৪. জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়
​প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক লায়লা সুলতানা ও উম্মে সালমা।

​যুক্তি-তর্কের তীব্র লড়াই শেষে প্রতিযোগিতায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, রানারআপ নির্বাচিত হয় জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়।
​প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা তরুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *