1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশের তৎপরতায় মাদক ব্যবসায় বড় ধাক্কা: মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই ডিলার আটক

  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়েছেন

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের সফল অভিযানে ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মঞ্জু এবং একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে শিপনকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আগত বিএম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ওসি রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তি দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসার অন্যতম সক্রিয় ডিলার হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এ অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওসি রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

পুলিশের এই তৎপরতাকে মাদক ব্যবসায়ী ব্যতীত সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর