1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA :
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ দক্ষিণাঞ্চলের নদী-খাল ​কাশিয়ানীর রামদিয়া বাজারে মোবাইল কোর্ট: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, আইনি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ! মেধাবী আকাশের কিডনি প্রতিস্থাপনেদরকার ৮ লক্ষ টাকা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান) সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ! উত্তরার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে বিশেষ সমন্বয় সভা কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন: হিমাগার ভাড়া বৃদ্ধি ও কমিশন বন্ধের প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় যুবককে বিএসএফ’র কাছে হস্তান্তর

রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ!

  • প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ মোহাম্মদ রোমান হাওলাদার

পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ খিজির চৌধুরীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, আলু,পেঁয়াজ, রসুন,আদা, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, চিড়া, বেসন ও মুশুরের ডাল। রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ খিজির চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার।

এছাড়া অতিথীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, আহ্বায়ক সদস্য এ আর মানিক, শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি, রশুনিয়া ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ নুরু ও সাধারণ সম্পাদক কামাল সর্দারসহ সিরাজদিখান উপজেলা বিএনপি ও রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির চৌধুরী দীর্ঘ ২৫ বছর ধরে রশুনিয়া ইউনিয়নের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক ভাবে পাশে রয়েছেন। প্রথম দিকে তিনি প্রতি রমজান ও ঈদে কাপড় ও লুঙ্গি বিতরণ করতেন। পর্যায়ক্রমে তিনি অসচ্ছল ও বাসস্থানহীন পরিবারকে ঘরের টিন ও নগদ অর্থসহায়তা প্রদান করেন এবং ইউনিয়নের অসচ্ছল পরিবার গুলোকে স্বাবলম্বী করতে গবাদি পশু পালনের জন্য বিতরণ করেন। বর্তমানে খাদ্যসামগ্রী, ইফতার উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এছাড়া রশুনিয়া ইউনিয়নের গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সারা বছরই তার মানবিক সাহায্য সহযোগিতা প্রদান অব্যাহত থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর