1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন কটিয়াদীতে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি তারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নওগাঁর বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২ কাশিয়ানীতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল। কুচক্রী মহলের ঈর্ষা ও অপপ্রচার ছাপিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাজিন কনস্ট্রাকশনের শাহাদাত হোসেন

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, আইনি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

  • প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি খাল দখল করে বালু মজুদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে।
অভিযোগকারী মোঃ জাবেদুর রহমান জুবায়ের দৈনিক ভোরের ডাক ও দৈনিক ডেইলি সান পত্রিকার সংবাদকর্মী। তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ দুপুর ১২টা ২৮ মিনিটে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় সরকারি খাল দখল করে তার ওপর বালু মজুদ করে অবৈধ ব্যবসা ও খালে টিউবওয়েল স্থাপন করে অবৈধ ড্রেজিং কাজের পানি সরবরাহ রয়েছে। অবৈধ কাজ পরিচালনার বিষয়ে সরেজমিনে প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক জুবায়ের। এ সময় অভিযুক্ত অনিক নামে এক ব্যক্তি তাকে সরাসরি এবং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, হুমকির একপর্যায়ে অভিযুক্ত বলেন, “আমরা সরকার দলের রাজনীতি করি। তোকে থানায় নিয়ে বেঁধে রাখবে, দেখবে তুই কত বড় সাংবাদিক।” এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
আইনজ্ঞদের মতে, এ ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধির ৫০৬ ধারায় ফৌজদারি ভীতি প্রদর্শনের জন্য কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। এছাড়া সরকারি সম্পত্তি দখল ও ভরাট করা সংশ্লিষ্ট আইনে দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর