1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০০ বার পড়েছেন

​কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর

কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণের অংশগ্রহণে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


​বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


​প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জামায়াত একটি আদর্শভিত্তিক সংগঠন এবং এর লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দল প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কাজ করছে। যথাযথ প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
​জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ওপর ইসলামের আদর্শ প্রচারের দায়িত্ব রয়েছে। যেকোনো পরিস্থিতিতে কর্মীদের ধৈর্য ও নিষ্ঠার সাথে সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর