কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস (সম্মেলন) অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা শাহিনা বেগম,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা শিক্ষা কর্মকর্তা ডক্টর মাহমুদা বেগম,উপজেলা এলডিপির সভাপতি নূর মোহাম্মদ সোনামিয়া কৃষক নূর বক্ত ও সাংবাদিক শাকীর প্রমূখ।

বক্তারা বলেন,এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশনের মাধ্যমে
একটি উন্নয়ন কৌশল, যা কৃষির আধুনিকায়ন, পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীলতা অর্জনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির রূপান্তর ঘটায়। কিশোরগঞ্জ উপজেলায় আগামীতে কীটনাশক ছাড়া ভাল উৎপাদন ও স্বাস্থ্য সম্মত কৃষি পন্য উৎপাদনের জন্য সকল কৃষকদের আহবান জানানো হয়।
এর আগে কৃষকদের অবহিত করণের জন্য বিভিন্ন কৃষি কাজে যন্ত্রপাতির ব্যবহার,কৃষিতে সার ব্যবহারের মাধ্যমসহ বিভিন্ন বিষয়ে স্টল করা হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *