হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২২ জুন ২০২৬
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামে বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়ায় তার প্রভাব পরেছে তিস্তা অঞ্চলের নীচু চরাঞ্চলে।

সোমবার দুপুরে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৪৯ সেন্টিমিটার এবং দুধকুমর নদীর পানি পাটেশ^রী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ব্রহ্মপূত্র ও ধরলা নদীর পানি কিছুটা অপরবির্তিত রয়েছে।

নদনদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নীচু চরাঞ্চলে অবস্থিত আমন ধানের বীজতলা, শাকসবজি, পাট ও ভুট্টা ক্ষেতে পানি প্রবেশ করা শুরু করেছে। জেলার রাজারহাট উপজেলার চর গতিয়াসাম ও সরিষাবাড়ি এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার ও রামনিয়াসার নীচু এলাকা প্লাবিত হচ্ছে।
জেলার আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে আগামি ৭২ ঘন্টায় সবকটি নদনদীতে পানি বৃদ্ধি পাবে, এতে করে নিম্নাঞ্চলে তার প্রভাব পরবে।#

Leave a Reply