1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

আলফাডাঙ্গায় দূর্গম চরে শিক্ষার্থীদের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ;ইউপি সদস্য আবুল বাসারের মহতি উদ্যোগ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের দূর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের স্কুল–মাদ্রাসায় যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল বাসার। তাঁর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় মধুমতী নদীর একটি খাঁড়ির উপর নির্মাণ করা হচ্ছে বাঁশের সাঁকো।

উপজেলার টিকরপাড়া ও খোলাবাড়িয়ার চরের শিক্ষার্থীরা বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হেলেঞ্চা বাজারে অবস্থিত নূরে মোহাম্মাদিয়া নূরানী মাদ্রাসায় অধ্যয়ন করে। কিন্তু মধুমতী নদীর খাঁড়িতে সারা বছর পানি জমে থাকায় বিকল্প যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। একই সঙ্গে শতাধিক কৃষক তাদের ফসল আনা-নেওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সোমবার (২ মার্চ) দিনব্যাপী খাঁড়ির উপর বাঁশের সাঁকো নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য মোঃ আবুল বাসার। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাজটি এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—সিরাজ মোল্লা, গণি মোল্লা, কুটি মিয়া, সানোয়ার শেখ, বিল্লাল চৌধুরী, ইমান মোল্লা, মাফুজার মোল্লা, রফিকুল মুসল্লী, আবু তাহের ও রাজীব শিকদার প্রমুখ।

জানা গেছে, বাঁশের সাঁকো নির্মাণে আনুমানিক ব্যয় হবে প্রায় ৫০ হাজার টাকা। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আবুল বাসার বলেন, “টিকরপাড়া ও খোলাবাড়িয়ার চরের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে আমরা নিজেদের অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি। সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা পেলে কাজটি আরও টেকসইভাবে করা সম্ভব হবে।”

স্থানীয়রা জানান, সাঁকো নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হবে এবং কৃষকদের ফসল পরিবহনেও স্বস্তি ফিরবে। মানবিক এই উদ্যোগে এলাকাবাসী ইউপি সদস্য আবুল বাসারের ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর