নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:
রাঙ্গামাটিতে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জনাব কামরুজ্জামান কামাল সিকদার প্রতিষ্ঠিত “মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন”। মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এর সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে জেলায় ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বিভিন্ন দুর্গম এলাকায় অবস্থানরত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, প্রাক্কলনিক পূর্ণেন্দু চাকমা ও মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (MECL)-এর পরিচালক শামিম রায়হান।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন” সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তারা এ উদ্যোগ নিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সংকটময় মুহূর্তে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের বড্ড প্রয়োজন ছিল, যা তাদের সাময়িক দুর্ভোগ কাটিয়ে উঠতে সাহায্য করবে।
ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply